
জোহানেসবার্গে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল বাংলাদেশ। মাত্র ১২১ রানে ৫ উইকেট হারানোর পর প্রথম ইনিংসে ঠিক ৪০০ রান তুলে অলআউট হয়েছে সফরকারীরা। এশিয়ার বাইরে টেস্টে এটি বাংলাদেশের চতুর্থ চার শ’ ছোঁয়া ইনিংস।
তাসকিন আহমেদ চার মেরে দলকে ৪০০ রানে পৌঁছে দিলেও পরের বলেই আউট হন তিনি। ১৬ বলে তার সংগ্রহ ১৭ রান।
বাংলাদেশের হয়ে তাওহীদ হৃদয় ১৩৭ ও লিটন দাস ১২০ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা ৫টি ও ডেন প্যাটারসন ৪টি উইকেট নিয়েছেন।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে কখনো হারেনি কোনো দল। প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করার পর ৭ বার ড্র হয়েছে, ১২ বার জয় এসেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








