রুহিয়া পোস্ট অফিস এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে
রুহিয়া পোস্ট অফিস এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রুহিয়া পোস্ট অফিস এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে রুহিয়া পোস্ট অফিস এলাকায় হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে আটক করে।

ওসি মিলাদুন নবী জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।