
চট্টগ্রামের কর্ণফুলী টানেলের পূর্বপ্রান্তের টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে নয় হাজার ৯০০ পিস ইয়াবাসহ চার ব্যক্তিকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) কর্ণফুলী টানেলের পূর্বপ্রান্তের টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনের পাকা সড়কে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো: শিপন (৩৮), মো: রাইসুল ইসলাম রাতুল (২১), মো: সজিব (২৬) ও মো: রাকিব মিয়া (২৩)। তাদের মধ্যে শিপনের বাড়ি ঢাকার যাত্রাবাড়ী এলাকায়, রাতুল ও রাকিবের বাড়ি ঢাকার সবুজবাগ এলাকায় ও সজিবের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। তবে সজিব বর্তমানে ঢাকার বাসাবো এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: সোহেল রানা ও সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ টানেল চেকপোস্ট-৫৪-এ দায়িত্ব পালনকালে তাদের আটক করেন।
এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








