
নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড় ৪টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের শাংগৈল মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—হাজিনগর ইউনিয়নের মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২০) এবং একই ইউনিয়নের শাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে নুরুল ইসলাম (৪৫)।
আরো পড়ুন: রাজশাহীতে সার না পেয়ে মহাসড়ক অবরোধ কৃষকদের
বেপরোয়া গতির কারণে ঘটনাস্থলেই মৃত্যু
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিয়ামতপুরের মুশিন্দা শালবাড়ী থেকে শিবপুর রাস্তায় শাংগৈল ও মোহাম্মাদপুর গ্রামের মাঝামাঝি স্থানে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যান।
কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর
দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘সোমবার বিকেলে শাংগৈল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। থানায় কোন অভিযোগ না থাকায় নিজ পরিবারের নিকট লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








