
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সর্বোচ্চ কর্তৃপক্ষ রিজেন্ট বোর্ডের ৬৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: এনামউল্যা।
সভায় ভিসি ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো: এনামউল্যা সদস্যদের স্বাগত জানান। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সদস্যদের সুচিন্তিত মতামত প্রদানের আহ্বান জানান।
রিজেন্ট বোর্ডের এই সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো: নওশের ওয়ান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: মাসুদুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. মো: মহিউদ্দিন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান ড. সামিনা আহমেদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. শাকিলা ফারুক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: আবদুল্লাহ খান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামীম আরা চৌধুরী, হাবিপ্রবির ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো: মনিরুজ্জামান বাহাদুর ও অধ্যাপক ড. মো: আবু হাসান, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ, দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: সেখ সাদেক আলী, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: লুৎফর রহমান প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








