
সিলেটে হামে মৃত্যুহীন দিনে উপসর্গ নিয়ে রেকর্ডসংখ্যক নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৯৩ জন। একই সময়ে নতুন করে আরো ১০ জন হাম রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৫৮ জন।
সোমবার (৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৮৭ জনে। জেলাভিত্তিক হিসেবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ২৩০, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৯৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৮, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৩, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২, নর্থ ইস্ট হাসপাতালে আট, মাউন্ট এডোরা হাসপাতালে পাঁচ, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আট, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২, আজমীরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় ও শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন হাম রোগী ভর্তি হয়েছে।
বর্তমানে চিকিৎসাধীন ৫৫৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৭, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫৮, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩২, নর্থ ইস্ট মেডিক্যালে ১২, পার্কভিউ মেডিক্যালে ১৫, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই, মাউন্ট এডোরা হাসপাতালে ছয়, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪০ জন চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসেব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৮০, হবিগঞ্জে ৩০, মৌলভীবাজারে ১৬ ও সুনামগঞ্জে ৭৪ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮৪, হবিগঞ্জে ৩৪, মৌলভীবাজারে ১৭ ও সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








