মাদক
ইয়াবা ও গাঁজাসহ আটকরা। নয়া দিগন্ত

ভোলার লালমোহনে পুলিশের পৃথক দু’টি মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) জেলার পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং লালমোহন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে থানা পুলিশের পৃথক দু’টি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঠির মাথা বাজারে মোহাম্মদ ইমামের মুদি দোকানের পূর্ব পাশে পাকা সড়ক থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মো: রিয়াজ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাটওয়ারী বাড়ির মো: সিরাজের ছেলে।

অপরদিকে, লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নওয়াব আলী মুন্সি বাড়ির রোডে বাবুলের বাড়ির পাশের পাকা সড়ক থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: রাকিব হোসেন (২৩) নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মুন্সি বাড়ির মো: হুমায়ুনের ছেলে।

অভিযানে লালমোহন থানার এসআই (নি:) দেবরাজ চক্রবর্তী, এএসআই (নিরস্ত্র) আল আমিন, মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো: জুয়েল, এএসআই মো: মনিরুজ্জামানসহ পুলিশের অন্য সদস্যরা অংশ নেন।

আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।