লোড হচ্ছে...
বান্দরবানের থানচি উপজেলায় আগুনে ১০টি দোকান ও তিনটি বসতঘর পুড়ে গেছে। বুধবার ভোররাত প্রায় ৪টার দিকে উপজেলার বলীপাড়া বাজারে চুলার আগুন থেকে এর সূত্রপাত হয়।...
২০ ঘণ্টা ৩৪ মিনিট আগে
বান্দরবানের লামায় হোয়াইটপিক স্টেশন এলাকায় গত সাত মাসে দুই পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল), যেখানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী আবদুল ওয়াদুদ সায়েম (২১) মাতামুহুরী নদীতে ডুবে মারা যান। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ডের বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার বাসিন্দা সায়েম পাঁচ বন্ধুর সঙ্গে হোয়াইটপিক স্টেশন রিসোর্টে বেড়াতে যান। দুপুরে তারা মাতামুহুরী নদীতে গোসল করতে নামলে হঠাৎ সায়েম পানির স্রোতে তলিয়ে যান।
১৮ এপ্রিল, ২০২৬
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সঙ্গে আরও ছয় শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি জানা যায়।
১৬ এপ্রিল, ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনে পার্বত্য জেলা বান্দরবানে নেমেছে পর্যটকদের ঢল। টানা ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো পর্যটকের উপস্থিতিতে জেলার পর্যটনকেন্দ্রগুলো হয়ে উঠেছে প্রাণবন্ত ও উৎসবমুখর।
২৩ মার্চ, ২০২৬
বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-মূল)-এর গোলাগুলির ঘটনায় হ্লামংনু মার্মা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশের সবচেয়ে দুর্গম সংসদীয় আসনগুলোর একটি বান্দরবান (আসন–৩০০)। পাহাড়, বন আর বৈচিত্র্যময় জনগোষ্ঠীর এই জেলায় ভোট দেয়া এখনো অনেক বাসিন্দার জন্য সহজ নয়। দুর্গম ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ সংকটের কারণে বহু ভোটারকে কেন্দ্রে পৌঁছাতে হেঁটে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ।
৭ ফেব্রুয়ারি, ২০২৬

