
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৬) ও নায়েম (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ৪ নম্বর রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর বামনেরচর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুল্লাহ চর বামনেরচর গ্রামের সুরুজ্জামানের ছেলে। অপর শিশু নায়েম একই গ্রামের নবীন চানের ছেলে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশু আব্দুল্লাহ ও নায়েম। পরে দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মৃত অব্স্থায় উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী। তিনি বলেন, এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








