হাম আক্রান্ত রোগীকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা
হাম আক্রান্ত রোগীকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। ফাইল ছবি

সিলেটে হামে মৃত্যুহীন দিনেও মিলছে না স্বস্তি। মৃত্যুহীন গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১২৭ জন। এই সময়ে নতুন কেউ হাম শনাক্ত না হলেও বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৪৯ জন।

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ১১৫ জন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন ও সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১২৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৭ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৮ জন, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে সাতজন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ছয়জন ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চারজন হাম রোগী ভর্তি হয়েছে।

বর্তমানে চিকিৎসাধীন ৪৪৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৩ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮২ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ২২ জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে আটজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৬ জন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, মাউন্ট এডোরা হাসপাতালে দু’জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৭ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩২ জন চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে ২০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৯ জন, হবিগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারে ১৫ জন ও সুনামগঞ্জে ৭২ জনের মৃত্যু হয়েছে। 

অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।

সবমিলিয়ে সিলেটে ৮৩ জন, হবিগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারে ১৬ জন ও সুনামগঞ্জে ৭৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া আগের ২৪ ঘণ্টায় সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যুর পাশাপাশি নতুন ভর্তি হয়েছিল ১০৫ জন।