ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু। প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর এলাকায় ট্রেনের ধাক্কায় সাব্বির মৃধা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জামালপুর রেলওয়ে ফুটবল মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির উপজেলার জামালপুর এলাকার বাসিন্দা শহীদ মৃধার ছেলে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যায় জামালপুর রেলওয়ে ফুটবল মাঠের পাশের রেললাইনে ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন সাব্বির মৃধা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির মৃর্ধা কানে মোবাইলের হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় ট্রেন আসায় তিনি শব্দ শুনতে পাননি। ফলে এই দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।