পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মরণে বগুড়ায় শিবিরের আলোচনা সভা
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ। নয়া দিগন্ত

পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মরণে বগুড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) বগুড়ার একটি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মহানগর সভাপতি শফিকুর রহমান শফিকের সভাপতিত্বে এবং সজিবুল ইসলাম সজিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ।

সভায় অফিস সম্পাদক নাইমুর রহমান, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রকাশনা সম্পাদক মাহবুবর রহমান, দাওয়াহ সম্পাদক রিয়াদ হাসান সিফাত, প্রচার সম্পাদক আবুল কাশেম, আইটি সম্পাদক আবু সুফিয়ান তালিব, এইচআরএম সম্পাদক একরামুল হক এবং সরকারি আজিজুল হক কলেজ শাখা সভাপতি তামিম সাকিব প্রমুখ বক্তব্য রাখেন।

সভা শেষে পল্টন ট্র্যাজেডির শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।