লোড হচ্ছে...
বগুড়া অবশেষে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল। পৌরসভা প্রতিষ্ঠার প্রায় অর্ধশত বছর পর উত্তরের এ জেলা নতুন নগর সংস্থার মর্যাদা পেল। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এর আগে দেশে বিদ্যমান ১২টি সিটি করপোরেশন হলো-ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।
২০ এপ্রিল, ২০২৬
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি বগুড়ায় গেলেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। তিনি সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়ার সার্কিট হাউজে পৌঁছান। সেখানে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান। প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব সুজন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেন। দীর্ঘ প্রায় দুই দশক পর নিজের পৈতৃক ভিটায় পা রাখলেন তিনি। তার এই সফরকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন সাজে সেজেছে বগুড়া শহর। জেলা জজ আদালত, পৌরসভা ভবন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে করা হয়েছে রং ও সংস্কার কাজ। ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ, যেখানে লাখো মানুষের সমাগমের আশা করা হচ্ছে। একইসঙ্গে গাবতলীর বাগবাড়ীতে, যা জিয়াউর রহমান-এর জন্মভিটা হিসেবে পরিচিত, নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
২০ এপ্রিল, ২০২৬
আজ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি বগুড়ায় যাচ্ছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দীর্ঘ প্রায় দুই দশক পর নিজের পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন তিনি। তার এই সফরকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
২০ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি খুলনা, বগুড়া ও ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরিকল্পনা নিয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিসিবির অ্যাডহক কমিটির গ্রাউন্ডস চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, "এই মাঠগুলো সংস্কার করে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো উদ্যোগ নিচ্ছে বিসিবি।"
১১ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের বগুড়া-৬ (উপনির্বাচন) ও শেরপুর-৩ আসনের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা ও মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে নিজ নিজ আসনের রিটানিং কর্মকর্তা তাদের বিজয়ী ঘোষণা করেন।
৯ এপ্রিল, ২০২৬
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে গুরুতর অনিয়মের অভিযোগ এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) হস্তক্ষেপও কামনা করেছে দলটি।
৯ এপ্রিল, ২০২৬
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই ফলাফল বিবরণীতে (রেজাল্ট শিট) প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শহরের মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট রেজাল্ট শিটটি ছিঁড়ে ফেলে নতুন শিট প্রস্তুত করা হয়।
৯ এপ্রিল, ২০২৬
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে নির্বাচনের প্রথম আড়াই ঘণ্টায় ভোটারদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী সকাল ১০টা পর্যন্ত মোট ভোটারদের মধ্যে মাত্র ৭.০২৩ শতাংশ ভোট পড়েছে।
৯ এপ্রিল, ২০২৬
আসন্ন বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
৫ এপ্রিল, ২০২৬
বরগুনার পাথরঘাটায় এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। পরে স্থানীয় বাজারে ৮ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন...
২৮ মার্চ, ২০২৬
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৮ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
১৮ মার্চ, ২০২৬
আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ বিষয়টি...
১৫ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনী এলাকার শূন্য আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
১১ মার্চ, ২০২৬
বগুড়ার শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠ পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে ২২ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
১০ মার্চ, ২০২৬
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর -৩ আসনে সাধারণ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন হবে আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেলের মধ্যে তফসিল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
২৪ ফেব্রুয়ারি, ২০২৬
বগুড়া-৬ (সদর) আসনে এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে, এই আসনের ৮টি কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান। এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা)। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৮টি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন মোট ১২,৯৯৫ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৬,১৯২ ভোট।
১২ ফেব্রুয়ারি, ২০২৬

