ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু। প্রতীকী ছবি

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে রাজিউর রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার টেক্সেরহাট এলাকার ৬ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত রাজিউর রহমান উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক বাগবাড় দক্ষিণপাড়া গ্রামের আতিকুর রহমানের ছেলে।

বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ইমরুল কায়েস জানান, বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৬২ নম্বর কমিউটার ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর নিহতের পরিবারের স্বজনরা লাশটি গ্রামের বাড়িতে নিয়ে গেছে। বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।