বজ্রপাত
বজ্রপাতে নিহত রাবার বাগান শ্রমিক আকতার হোসেন। নয়া দিগন্ত

কক্সবাজার জেলার রামুতে বজ্রপাতে রাবার বাগান শ্রমিক আকতার হোসেনের (৪০) মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মইত্যাতলী সংলগ্ন রাবার বাগানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকতার হোসেন, মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকার বাসিন্দা ও দুই সন্তানের জনক বলে জানা গেছে।

ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, রাবার বাগানে কাজের সুবাদে আকতার হোসেন সপরিবারে মইত্যাতলী গ্রামে থাকতেন। বিকেলে রাবার বাগানে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

দুর্ঘটনার স্থানটি দুর্গম হওয়ায় লাশ উদ্ধারে বিলম্ব হচ্ছে বলেও জানান চেয়ারম্যান।