
মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তিন লাখ মিটার অবৈধ জাল, ৫০ কেজি মা ইলিশ ও তিনটি কাঠের ট্রলার জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে নিষেধাজ্ঞার ১৮তম দিনে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম মশিউর রহমানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত আটক ১৮ জেলেকে প্রত্যেককে তিন হাজার টাকা করে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা ট্রলারগুলো নিলামে বিক্রির প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, জব্দ করা ৫০ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়। অন্যদিকে, জব্দ করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








