
গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবোঝাই পিকআপের চাপায় সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার (৬) নিহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম রঞ্জু ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে।
পুলিশ জানায়, রোববার সকালে একটি ব্যাটারি চালিত ইজিবাইকযোগে বাবা ও মেয়ে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে গোপালগঞ্জগামী মাছবোঝাই একটি পিকআপভ্যান ইজিবাইকটিকে চাপা দেয়। এ ঘটনায় বাবা-মেয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








