মাদক কারবারি, গ্রেফতার, অভিযান, ডিবি, মামলা
ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ মোক্তার আহমদ (৪১) নামে এক আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ তাকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। সকালে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর পৌর ওয়ার্ডস্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোক্তার কক্সবাজারের উখিয়া থানার রাজাপালং উত্তর পুকুরিয়া তেলীপাড়া গ্রামের মরহুম মনছুর আলী ছেলে।

নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো: আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, সকালে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর পৌর ওয়ার্ডস্থ নাপিতের পুলের সামনে ফেনী-লক্ষীপুর মহাসড়কের পাকা রাস্তার ওপর ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মোক্তারকে তাল্লাসি করে ৩৫০ পিছ ইয়াবা জব্দ করে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।