শিশু, ধর্ষণ, বৃদ্ধ, গ্রেফতার, মামলা
গ্রেফতার অভিযুক্ত শওকত আলী ছৈয়াল। নয়া দিগন্ত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শওকত আলী ছৈয়াল (৬৪) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

বুধবার (২১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। দুপুরে উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে শিশুটি বাড়ি থেকে তার বাবার দোকানে পেঁপে পৌঁছে দিতে যায়। দোকানে প্রায় এক ঘণ্টা থাকার পর বাড়ি ফেরার পথে গ্রামের একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠেছে।

অভিযোগ অনুযায়ী, ওই সময় শওকত শিশুটিকে হাত ধরে টেনে পাশের একটি পরিত্যক্ত ভাঙা ঘরে নিয়ে যান ও ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে ফিরে এলে তার মায়ের সন্দেহ হয়। এরপর শিশুটি পরিবারের সদস্যদের ধর্ষণের বিষয়টি জানায়।

এ ঘটনায় শিশুটির বাবা ওইদিন রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মতলব উত্তর থানায় মামলা করেন। 

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া বলেন, ‘শিশুকে ধর্ষণের অভিযোগে শওকত আলী ছৈয়াল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’