
পিরোজপুরের নাজিরপুরে ট্রলার ডুবে নিখোঁজের তিন দিন পর রীনা বেপারী (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মধুরাবাদ এলাকায় কালিগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত রীনা নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামের শংকর বেপারীর স্ত্রী।
নাজিরপুর থানার ওসি মো: তরিকুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে স্থানীয়রা কালিগঙ্গা নদীতে ওই লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।’
এর আগে, গত সোমবার রাতে উপজেলার শ্রীরামকাঠী বন্দরের ফেরীঘাট এলাকা থেকে ট্রলারে খেয়া পার হওয়ার সময় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ছয়টি মোটরসাইকেল ও অর্ধশত যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ওই ট্রলারে থাকা রীনা ও মেয়ে অর্পিতা বেপারী (৮) নিঁখোজ হন। ওইদিন মেয়ের লাশ উদ্ধার করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








