
কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকামুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাওটী স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রীদের ভাষ্য, দুপুরে নাওটী স্টেশন পার হলে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ভেতরে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। এতে কয়েকজন যাত্রী শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হতাহতের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানো হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








