
নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া পাঠাংটারী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর।
নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধারের জন্য সৈয়দপুর রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








