
পাবনার ফরিদপুরে নেশার টাকা না দেয়ায় নিজের মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলে উদ্দিন সরদারের (২৩) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বৃলাড়ীবাড়ী ইউনিয়নের লক্ষীকুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোছাম্মৎ সূর্যবানু (৬০) ওই এলাকার মরহুম লোকমান সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, উদ্দিন সরদার মাদকাসক্ত ছিলেন। মাঝেমধ্যেই তিনি মায়ের সাথে নেশার টাকা নিয়ে ঝামেলা করতেন। সকালে নেশার জন্য টাকা চাইলে সূর্যবানু তা দিতে অস্বীকৃতি জানান। এতে রাগান্বিত হয়ে কাঁচি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন তিনি।
ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নেশার টাকা না দেয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা অভিযুক্ত ছেলেকে পাশের একটি বাড়ির থেকে গ্রিল কেটে আটক করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








