
যশোরের ঝিকরগাছায় পূজা দেখতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই-বোন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই-বোন হলো— মিশ্রিদেয়াড়া গ্রামের কলেজশিক্ষক সাধন কুমারের দুই শিশু সন্তান শোভন (১০) ও দিশা (৩)। সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজশিক্ষক সাধন কুমার স্ত্রী ও দুই সন্তান নিয়ে পূজা দেখতে বেরিয়েছিলেন। সন্ধ্যার পর ফুলতলা এলাকায় যাত্রীবাহী ভ্যানের সাথে গরু বহনকারী নসিমনের সংঘর্ষ হয়। এতে শিশু শোভন ও দিশা ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় নসিমন চালক ও একজন যাত্রী গুরুতর আহত হন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুই শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








