জাল টাকা, টাকা তৈরির সরঞ্জামসহ আটক যুবক
জাল টাকা, টাকা তৈরির সরঞ্জামসহ আটক যুবক। নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা ছাপনোর সরঞ্জাম ও দুই লাখ জাল টাকাসহ মো: শ্রাবণ হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

Advertisement

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করে।

এর আগে, রোববার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় শ্রাবণের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার ও নকল ২০০ টাকার নোটের ছাপানো দুই লাখ টাকা উদ্ধার করা হয়।

আটক শ্রাবণ মান্দ্রা গ্রামের মজিবর রহমানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে জেলা ডিবি পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। অভিযানে শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের মান্দ্রা এলাকার মজিবর রহমানের বসতবাড়ির একতলা বিল্ডিংয়ের একটি রুমে নকল টাকা ছাপানোর সময় মো: শ্রাবণ হোসেনকে আটক করা হয়।

ডিবি পুলিশ আরো জানায়, এ সময় তার কাছ থেকে নকল দুই লাখ টাকা ও টাকা ছাপানোর সরঞ্জাম উদ্ধার করা হয়। শ্রাবণ আগে থেকেই নিদিষ্ট কিছু টাকার বিনিময় নকল টাকা বানিয়ে ঢাকায় পৌঁছে দিতো।