ইয়াবাসহ আটক মাদককারবারি
ইয়াবাসহ আটক মাদককারবারি। নয়া দিগন্ত

বরিশালের মুলাদী উপজেলায় ৫০০ পিস ইয়াবাসহ মো: আব্দুল হক (৩৫) নামে একজনকে আটক করেছে মুলাদী থানা পুলিশ।

Advertisement

রোববার (১৮ অক্টোবর) উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের ব্যাপারীর হাট লঞ্চঘাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো: আব্দুল হক উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামের মোসলেম খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে লঞ্চে মাদকের একটি চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার একাধিক লঞ্চঘাটে নজরদারি শুরু করে। একপর্যায়ে চরমালিয়া ব্যাপারীর হাট লঞ্চঘাটের টোল আদায়ের ঘরে অভিযান চালিয়ে আব্দুল হককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো: সোহেল রানা বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।