ইয়াবাসহ আটক নারী
ইয়াবাসহ আটক নারী। নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলীতে এক হাজার ৫০০ পিস ইয়াবাসহ মোসা: মাহিয়া মাহি (২০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

Advertisement

রোববার (১৮ অক্টোবর) উপজেলার মইজ্জ্যারটেক মোড়ের পুলিশ চেকপোস্টের সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক মাহিয়া মাহি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার বাসিন্দা মরহুম মো: মহিউদ্দিন ও হাসিনা বেগম দম্পতির মেয়ে।

পুলিশ জানায়, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে এসআই বিল্লাল হোসেনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।