
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সুমাইয়া আক্তার দক্ষিণ চরপুক্ষিয়া আতকাপাড়া গ্রামের মো: মানিক মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সহপাঠীদের সাথে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে সুমাইয়া। গোসলের একপর্যায়ে সে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় সাথে থাকা সহপাঠীদের ডাক-চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে পানি থেকে উদ্ধার করেন। পরে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিক চিকিৎসায় তার ব্যক্তিগত স্থান কিছুটা পরিবর্তনের আলামত পাওয়া গেছে। তাকে ধর্ষণের পর পানিতে ফেলে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








