ইয়াবা, যুবক, আটক
ইয়াবাসহ আটক যুবক। নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ মো: জিহাদ হাওলাদার (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে।

Advertisement

রোববার (১৮ অক্টোবর) সকালে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীবাড়ী থানাধীন কাইচাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (নিঃ)  সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে টঙ্গীবাড়ী থানাধীন কাইচাইল গ্রামের পাঁকা রাস্তার ওপর অভিযান চালিয়ে জিহাদকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।