
বগুড়া মহানগরীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের আগেই আরেকটি ট্রেন লাশে ওপর দিয়ে যাওয়ায় লাশ ছিন্নভিন্ন হয়ে যায়।
শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে মহানগরীর নারুলী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে নারুলী এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ওই নারীর মৃত্যু হয়। পরে লাশ রেললাইন থেকে সরানোর আগেই লাশের ওপর দিয়ে আরেকটি ট্রেন চলে যায়। এতে লাশের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান জানান, রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তার পরিচয় জানা যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








