
খুলনায় পৃথক দু’টি ট্রেনের ধাক্কায় বৃদ্ধসহ দু’জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট ও আলমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম সিয়াম (১৯) ও খালিশপুর থানার আলমনগর এলাকার মরহুম খবিরউদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।
খুলনা রেলওয়ে থানার (জিআরপি) সহকারী পরিদর্শক (এসআই) এসএম রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে নগরীর ফুলবাড়ীগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর চিত্রা ট্রেনের ধাক্কায় মাহফুজুল ইসলাম সিয়ামের মৃত্যু হয়। এছাড়া সকাল ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রূপসা ট্রেনের ধাক্কায় জয়নাল আবেদীনের মৃত্যু হয়। উভয়ের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








