হাম, মৃত্যু, শিশু
হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন শিশু। সংগৃহীত

সিলেটে গত ২৪ ঘন্টায় হামে মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে আরো ১২৪ জন। 

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১২৪ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪১, রাগিব রাবেয়া মেডিক্যালে এক, পার্কভিউ মেডিক্যালে ছয়, মাউন্ট এডোরা হাসপাতালে এক, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন রোগী ভর্তি হয়েছে।

বর্তমানে চিকিৎসাধীন ৪৬৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪২, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭২, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নয়, নর্থ ইস্টে ৩, পার্কভিউ মেডিক্যাল ২০, সিলেট উইমেন্স মেডিক্যালে দুই, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, বিশ্বনাথে চার, বিয়ানীবাজারে দুই, গোলাপগঞ্জ সাত, ধর্মপাশায় দুই, বাহুবলে তিন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬২, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুই ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৯ জন চিকিৎসাধীন রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ১০২ জনে রয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪২৯, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ১৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৫, হবিগঞ্জে ২৫, মৌলভীবাজারে ১৪ ও সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৭৮, হবিগঞ্জে ২৯, মৌলভীবাজারে ১৫ ও সুনামগঞ্জে ৬৯ জনের মৃত্যু হয়েছে।