মির্জাপুর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করছেন আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। নয়া দিগন্ত

তথ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী। এর আগে তিনি মির্জাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন।

Advertisement

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ভাতগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোড়াইল গ্রামে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলমের সভাপতিত্বে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। 

অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ। 

গোড়াইল গ্রামের গৃহবধূ আকলিমা বেগমের তথ্য ট্যাবের মাধ্যমে অনলাইন সংযোগ দিয়ে তথ্য সংগ্রহের কাজের উদ্বোধন করেন আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।