১০০ শয্যা বিশিষ্ট শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পানিতে ডুবে মৃত্যু, শিশু
১০০ শয্যা বিশিষ্ট শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে সাফওয়ান খান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন এ ঘটনা ঘটে।  

মৃত সাফওয়ান ওই ইউনিয়নের ছলেনামা বাজিতপুর গ্রামের মো: শাহিন খানের ছেলে। 

নিহতের পরিবার জানায়, খেলাধুলার একপর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় সাফওয়ান। পরে তাকে অনেক খোঁজাখুজি পর পরিবারের লোকজন পুকুরের পানিতে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
শিবচর থানার ওসি মো: কামাল হোসেন বলেন, ‘ঘটনাটি হৃদয় বিদারক। প্রত্যেক অভিভবাককে সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।’