
মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নির্বিঘ্নে প্রজনন নিশ্চিত করতে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকার বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ঘাটসংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড মিরসরাইয়ের সদস্যরা সহযোগিতা করে। পরে জব্দ করা জালগুলো সাহেরখালী ঘাটে বিনষ্ট করা হয়।
মিরসরাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে জেলেদের সচেতন হওয়ার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে ও দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








