
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী লিচুবাগান সীমান্ত এলাকা থেকে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাতিপাগাড় বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের কাটাবাড়ী লিচুবাগান এলাকায় অভিযান চালান। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মদের আনুমানিক মূল্য এক লাখ ৪২ হাজার ৫০০ টাকা।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বলেন, ‘সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








