
ফরিদপুরের বোয়ালমারীতে হামের উপসর্গ নিয়ে রোজামনি (৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোজামনি সালথা উপজেলার সাধুহাটি গ্রামের অহিদ শেখের মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকালে জ্বর, সর্দি-কাশিসহ হামের উপসর্গ নিয়ে রোজামনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরেরদিন রাতে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল হাসান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিদিনই এ ধরনের উপসর্গ নিয়ে রোগী আসছেন এবং অনেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে রোজামনির মৃত্যু হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রথম মৃত্যুর ঘটনা।’
হামের সংক্রমণ বাড়তে থাকায় অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








