
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, ‘এখন পর্যন্ত বাজার মূল্য নিয়ে তেমন সমস্যা হয়নি। আমাদের মজুদও ভাল আছে। সিন্ডিকেট কোনো সরকারই পছন্দ করে না। আমরা চাইবো সিন্ডিকেট শব্দটা যেন না থাকে। এটা বললে সিন্ডিকেটকে আরো বেশি উৎসাহিত করা হয়। আমাদের মূল লক্ষ্য জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেয়া।’
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য গুদাম পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই এখানে আসা। যেহেতু আমি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। আমাকে সব জায়গায় যেতে হবে দেখতে হবে কোনটা কী অবস্থায় আছে। সেজন্যই এখানে আসা। এই সিএসডি ও সাইলো বলেন— এগুলোকে যেন আরো ভাল অবস্থায় নিতে পারি এবং মজুত যেন ঠিকঠাক থাকে সেটা দেখার জন্যই এখানে আসা।’
তিনি বলেন, ‘কাজ করতে গেলে সমস্যা হবে। সে সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সকলে যেন সহজে কাজ করতে পারে সে ব্যাপারে আমারা ব্যবস্থা নেব।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








