ট্রেন, বগি, রেলযোগাযোগ
চলন্ত অবস্থায় ট্রেনের দুই বগি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। নয়া দিগন্ত

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় আধা ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিট দিকে কাওরাইদ-মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। 

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ-মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছলে হঠাৎ বগির সংযোগ হুক ভেঙে ‘ন’ ও ‘ত’ বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘ট্রেনচালক ঘটনাটি বুঝতে পেরে ট্রেনটি থামিয়ে দেয়। এতে সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রেলওয়ে কর্মীরা মেরামত কাজ শেষ করলে ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’