শিশু
মৃত আরিয়ান ও তার স্বজনরা। নয়া দিগন্ত

মাদারীপুরে ইটভাঙ্গা মেশিনের নিচে পড়ে আরিয়ান নামের ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। 

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নয়াচর এলাকার এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আরিয়ান ওই এলাকার আরমান খাঁ’র ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানায়, চরমুগরিয়া থেকে ইটভাঙ্গার একটি মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক গুচ্ছগ্রামের দিখে যাচ্ছিল। মাঝপথে নয়াচর এলাকায় আসলে রাস্তা পার হওয়ার সময় ওই শিশুকে চাপা দেয় গাড়িটি। পরে গুরুতর অবস্থায় আরিয়ানকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নিহত ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়া হয়েছে।