
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর মাঝপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত সিয়াম কুতুবপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, বাড়ির পাশের পুকুরপাড়ে সিয়াম ও তার সমবয়সী চাচাতো ভাই সাইম খেলছিল। খেলাধুলার একপর্যায়ে সিয়াম হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে সাইম দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি করে সিয়ামকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দীন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








