জামালপুরের ম্যাপ
জামালপুরের ম্যাপ। মানচিত্র

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ১৮৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। 

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) উপজেলার উত্তরে সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবির সূত্রের জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৫ বিজিবির পাথরেরচর বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে একটি পরিত্যক্ত খাল থেকে ১৮৬ বোতল মদ উদ্ধার করা হয়। 

বিজিবির মতে, এসব ভারতীয় মদের বাজারমূল্য প্রায় দুই লাখ ৭৯ হাজার টাকা। 

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো: আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।