
মজুরি বোর্ড গঠন, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে মজুরি ঘোষণা ও বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বন্ধ কারখানা চালু, বেআইনি ছাঁটাই বন্ধ এবং শ্রমিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের শ্রমিকদের উদ্যোগে শ্রমজীবী ঐক্য পরিষদের ব্যানারে শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টায় সাভার বাসস্ট্যান্ডের ‘রানা প্লাজা’র সামনে শ্রমিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে রানা প্লাজার সামনে থেকে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন শ্রমজীবী ঐক্য পরিষদের সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন কবির হোসেন, আলী আকবর খান, আ. মজিদ পাটোয়ারী, রাসেল প্রামাণিক, কবির খান মনির, মো. আবু কালাম, মনসুর আলী, আমির হোসেন, ইয়াসিন আরাফাত, নাজমুল হোসেন, জাহাঙ্গীর আলম, মতিউর রহমান সাগর, মাহমুদা হোসেন মিলি, মো. আজম খান, হাসিনা, সেলিনা হোসেন প্রমুখ।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








