
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়া আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ছয়টি বগি উদ্ধার করার পর ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে, দুপুর দেড়টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া এলাকায় পৌঁছালে হুক ছিঁড়ে ট্রেনটির পেছনের ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিনসহ সামনের অংশ নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়।
বিচ্ছিন্ন বগিগুলো লাউয়াছড়া বনের ভেতরে পড়ে থাকায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বগিগুলো উদ্ধারে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন জানান, পাহাড়িকা এক্সপ্রেসের ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে বগিগুলো উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








