সরকার, প্রধানমন্ত্রী, সেলাই মেশিন, ফ্যামিলি কার্ড
নারীর হাতে সেলাই মেশিন তুলে দিচ্ছেন এমপি খন্দকার আবু আশফাক। নয়া দিগন্ত

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেছেন, ‘সবাই মিলে সরকারের হাতকে শক্তিশালী করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। পিছন থেকে সমালোচনা না করে সরকারের গঠনমূলক সমালোচনা করলে যে ভুলগুলো আছে, তা শুধরে নিতে পারবে। আমাদেরকে মানবিক মানুষ হতে হবে। দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে।’

Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ২টার দিকে দোহার উপজেলা প্রশাসন আয়োজিত অস্বচ্ছল ও দুস্থদের মাঝে নগদ অর্থ ও নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

খন্দকার আবু আশফাক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও যুবকদের জন্য যুব কার্ডের ব্যবস্থা করেছেন।’

ইউএনও মাঈদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন করিব ও কৃষি কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ মিঠুন। 

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিস থেকে ৬২ জন ভাতাভোগীকে নগদ দুই হাজার টাকা ও উপজেলা পরিষদের অর্থায়নে ৭০ জন নারীকে সেলাই মেশিন দেয়া হয়।