মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু
মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ছবি সংগৃহীত

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলি আক্তার (২১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়িতে  তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

নিহত কলি আক্তার ওই গ্রামের দেলোয়ার বৈড়ার স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে নিজ কক্ষে স্টিলের সুকেসের সামনে থাকা আয়নায় দুই হাত দিয়ে সুকেসটি ধরেন। এ সময় সুকেসে বিদ্যুতের তারের লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’