হাম, শিশু, মৃত্যু
হাসপাতালে হামে চিকিৎসাধীন শিশু। সংগৃহীত

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় মাস বয়সী তাইবা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৮১ জন রোগী হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮১ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৫ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৯ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছে।

নতুন ভর্তি রোগীসহ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৬২৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮০ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭৫ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে পাঁচজন, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে ১৭ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, বিশ্বনাথে তিনজন, বিয়ানীবাজারে ১০ জন, গোলাপগঞ্জে ১৭ জন, ফেঞ্চুগঞ্জে দুজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৩ জন, ধর্মপাশায় একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৫ জন রয়েছে।

নতুন এ মৃত্যুতে চলতি বছর বিভাগে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৬৬ জন। এর সাথে নিশ্চিত হাম রোগে মারা যাওয়া ১০ জন যোগ হয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭৬ জনে। জেলা হিসেবে এ পর্যন্ত সিলেটে ৬৯, হবিগঞ্জে ২৬, মৌলভীবাজারে ১৫ ও সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে।