
পঞ্চগড়ের দেবীগঞ্জে ইয়াবাসহ রমজান আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার করতোয়া সেতুর পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রমজান ঢাকার আব্দুল্লাহপুর এলাকার মরহুম ওলিয়ার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হারুনের নেতৃত্বে করতোয়া সেতুর পশ্চিম পাশে ব্রীজপাড় বাজারে অভিযান চালায় পুলিশ। এ সময় রমজানের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ থানার ওসি মো: মুসা মিঞা বলেন, ‘উদ্ধার ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’








