
ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় সানজিদা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বগাজান গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার বগাজান গ্রামের জসিম উদ্দিনের শিশুমেয়ে সানজিদা বাড়ির পাশে রাস্তার ওপর রাখা তার চাচা ওয়াসিমের ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে খেলতেছিল। এ সময় অটোরিকশাটি পাশের খাদে পড়ে যায়। এতে রিকশার নিচে চাপা পড়ে শিশুটি গুরুতর আহত হয়। খোঁজ পেয়ে পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় সানজিদাকে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, নিহত শিশুটির লাশ আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








