দুর্নীতিবিরোধী শপথ
লোহাগড়ায় দুই শতাধিক শিক্ষার্থীর দুর্নীতিবিরোধী শপথ। নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়ায় দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছে দুই শতাধিক স্কুল শিক্ষার্থী।

Advertisement

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ শপথবাক্য পাঠের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম উপস্থিত থেকে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীকে শপথবাক্য পাঠ করান।

‘অন্যায় ও দুর্নীতি করিব না, অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের ঐক্য ও সংহতি বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকিব।’

শপথ পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল, সিনিয়র সাংবাদিক মারুফ সামদানিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।